ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা
ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা
১৪ আগস্ট, ২০১৭
ইনকিলাব ডেস্ক : বন্যা দিন দিন বিস্তৃত হচ্ছে। নদ-নদীপাড়ের শহর-গঞ্জ-জনপদে ভাঙন বাড়ছেই। একে একে তলিয়ে যাচ্ছে হাজারো বসতঘর ফসলি জমি হাট-বাজার রাস্তাঘাট। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৪, কুড়িগ্রামে ৬ এবং ঠাকুরগাঁয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যমুনা-ব্রহ্মপুত্র, গঙ্গা-পদ্মা ও মেঘনা অববাহিকায় অবস্থিত নদ-নদীগুলো একযোগে ফুলে-ফুঁসে উঠেছে। চলতি মৌসুমে দ্বিতীয় দফায় গতকাল ব্রহ্মপুত্র নদ বিপদসীমা অতিক্রম করেছে।
dailyinqilab থেকে নেওয়া
No comments